গল্প: একজন শহীদ মুক্তিযোদ্ধার আত্নার কাল্পনিক কথা
বিশালাকায়
কোন মানচিত্র নয়, ছোট্র একটি মানচিত্রের পিঠ চাপড়ে বললাম
"তুই ভাল থাকিস।" সবুজ আর লালে উড়তে থাকা পতাকাকে বললাম "তুই
আমার দেশ, তুই
উড়িস মাকে নিয়ে" আমি চললাম। ভয় পাসনে আমার গায়ে যে রক্ত
দেখছিস সেটা রক্ত নয় ঘাম। এই ঘামের পরিশ্রমে মানচিত্র আর
পতাকাকে উড়তে দিয়েছি। এই ঘামের প্রতিটি বিন্দু হিসাব করা। কেবল
আমি নই লাখ লাখ মানুষ এই ঘাম ঝরিয়েছে।এই ঘামের অবহেলারও হিসাব হবে। হুমম
এভাবেই বলতে বলতে চলে গিয়েছিলাম।আজ আবার ফিরে আসলাম। না
না জীবন্ত হয়ে না, আত্নার কিছু দ্বায় নিয়ে। আমি নিজেই
জানিনা আমি কোথায় সমাহিত হয়েছি। আদৌ কি সমাহিত হয়েছি কিনা? তবে এটা জানি
আমার ধর্মের রীতি অনুযায়ী দাহ হয়ে ছিলাম। আমার হাঁড়ের অবশিষ্ট কোন টুকরো আছে
কিনা সে ব্যাপারেও আমি নিশ্চিত না। আমার নামইতো বিলীন হতে বসেছে। বাংলাদেশের
মানুষই যখন আমার ঘামের কথা ভুলতে বসেছে মাটিই বা কি করবে।