কুয়াশা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কুয়াশা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩১ অক্টোবর ২০১২

কুয়াশা

পলাতিকা

কে বলেছে রাতের কালোয় আলো নেই?
অগনিত তাঁরার মিছিল আমার চেতনার চারপাশে
ভুমিষ্ট হয় স্মৃতির ধূলো গায়ে মেখে

কিশোরী বালা স্বপ্নরা ভাবনার বেড়াজাল ছিন্ন করে
অদেখা চোখে হাসির দলে বালিহাঁস
ক্যানভাসের পানকৌড়ি স্বছ জলের বুকে
শব্দ খোঁজে হৃদয়ের দিঘী অনন্ত ধামে।
কেটে যায় মশাল রাত্রি, নেশায় মত্ত ধরিত্রী
দাও দাও সে পুনর্বাসন, অন্ধকার দেখবে না
কড়ির কান্না আলোর বন্যায় ভেসে গেছে
বৈতালিক প্রদীপ, শিখাপ্রাণ কাঁদিয়ে চলে গেছে নিরবে
সুখ নিদ্রায় আলোক সজ্জায় বাসর ভেঙ্গে
পালিয়েছে পলাতিকা!

আমায় সত্যি বল সূত্রধর,
যে গলে পরিয়েছিলাম বিষের মালা
কোন সাপে দংশিল সে ফুল?
কালীগঙ্গায় ভাসায়ে সতীত্ব নীল জলে চলে গেল
দুঃখের দহন উস্কে দেয় নিরবতার গান।
পথের নিয়মে পথ হেঁটে যায়
পথিকের মায়া কান্নায় ফিরে দেখেনা
পিছুটানের প্রতিমা।

দেবী,মোমের বাতি নিভে গেছে এ গহীনে
ধ্যানের প্রদীপে দেখা দাও প্রিয়তমা চোখ,
সজল হাসি এক ঝলক বিজলী বাতি
তেহাতি দেহের কোমল স্পর্শ পুরান।
সব নিভে গেছে বায়বীয় ঝরে
কালোমেঘা মুখে শুন্য সাদা চুনকালি।

 

৩০ সেপ্টেম্বর ২০১২

কুয়াশা

বাঘা বাণী

ঘ্যা... ঘ্যাউ, ঘ্যাউ ঘ্যাউ। চমকে গেলেন? কিছুই বুঝলেন না তাইনা?অনুভূতির একটা ধর্ম আছে। অচেনা কৌতূহল মনে চেনা অনুরন তুললে অনুভূতি বিরম্বনায় পরে। বড় অস্বস্তি লাগে। না, আর বিরক্ত করব না। শুরুতে বলেছিলাম,আমি আপনাকে যা বলছি বুঝছেন তো?

৩১ আগস্ট ২০১২

কুয়াশা

সম্ভোগ কিচ্ছা

কিছুদূর যেতে যেতে ফিরে আসে
পার্বণের শীতল শিহরণ।
কার্ত্তিকের যৌন আবেগ কুকুর মনচিত্তে,

ফুরিয়ে যায় হৈমন্তী চেতনা।

ভালবাসা, তুই নষ্ট মোহ যাতনা!
দেবীরে করে পায়ে পিষ্ট
পতিতারে কর বাসনা।

সম্ভোগের মায়াকান্নায় ভাসায়েছি ক্ষুধাছন্দের বৈতরণী।

এসো হাত ধর, ভয় পাচ্ছ?
তুমি পতিতা তাতে কি!
যজন যাজন গদ্যঘাম নিংড়ে খেয়েছ
আর কাব্যপতির হাতে ভয় পাচ্ছ !
এখানে তুমি জেগে ওঠ একবিংশ শতকের কবিতা,
শব্দের হুংকারে বাঙ্কারে বাঙ্কারে জ্বালাও
ক্ষুধামন্দার বিস্ফোরণ।
জ্বালিয়ে দাও পতিতাপতির কাছাড়ি ঘর।

আমি তোমাকে ভালবাসি অন্ধকাব্য,
ভালবাসি তোমার সদা স্নিগ্ধ হাসি আর খুনসুটে ন্যাকামী।
ম্ভোগ সম্মেলনে রুদ্র মূর্তি দেখে তোমাকে চিনে নেই
পতিতারূপী প্রিয়তমা দেবী আমার