মেসবাহ মিঠু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেসবাহ মিঠু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩১ অক্টোবর ২০১২

মেসবাহ মিঠু

স্বপ্নের বুকে দগদগে ঘা
 
স্বপ্নের বুকে দগদগে কঠিন ঘা
ক্লান্ত বাতাস নরম রোদে, আচ্ছন্ন সমৃতির গাঁ
স্মৃতির ঘর আজ মুক্ত জানালা
চাঁদের ছায়ায় সূর্যের তেজ, আমি উতলা ।
 
মনের আয়নায় নতুন বিশ্ব,মেঘের পর মেঘ,
ভালবাসা ফেরারী, তোমার তরে ঝরে সবুজ আবেগ
বৃষ্টি চাই, বৃষ্টি চাই, আমি আকাশ মুখী চাতক
সমুদ্র নিমগ্ন মন, বাড়াচ্ছে মনের অসুখ ।।
 
স্বপ্নহীন বেঁচে থাকা অর্থহীন বিশ্ব
তবুও আধেক আলো আধেক আধারে
হৃদয়ের দাবী মেনে
হতে চাই নিঃস্ব।

৩১ আগস্ট ২০১২

মেসবাহ মিঠু

কার শরীর জেগেছিল মন জাগেনি, কার মন জেগেছিল মস্তিষ্ক জাগেনি

ভাল মন্দের কিংবা পাপ পূণ্যের অর্থ যেখানে প্রশ্নবিদ্ধ
এখান থেকেই শুরু নতুন এক দোলাচল
"কার শরীর সিক্ত হয় চরমভাবে
অভিজ্ঞতার দুয়ারে"।

কার শরীর স্বাদ পায় আনকোরা ভাবে
মিশ্রিত ভয় ও উত্তেজনায়
কে একটি দিন শূরূ করে
ভালবাসার বেলাল্লাপনায় রাত কাটিয়ে।

কার রাত্রি কেটেছিল কামুকতায়, হাতের ভালোবাসায়
কে গিয়েছিল নিষিদ্ধ পল্লীতে মেটাতে
নব জন্মিত আদিম্যতার ক্ষুদা ।

কে বা কারা ঢুঁ মারে
প্রতিটি নিষিদ্ধ ওয়েবসাইটে
হলুদ বলি বা লাল বলি বা নীল ছবিতে।