রাজীব চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজীব চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৫ ডিসেম্বর ২০১২

রাজীব চৌধুরী

মরা চোখ 
"মাগো- আমি আর পারিনা গো" বলেই মাটিতে বসে পড়ল মুন্নি। চোখে মুখে ব্যাথা স্পষ্ট হয়ে আছে। পা দুটো ধরে কাঁদতে শুরু করেছে। তার মত ১৪ বছরের মেয়ের জন্য এভাবে মাইলের পর মাইল পথ পারি দেয়া খুবই কষ্টের। সবে মাত্র যৌবনে পা দিয়েছে মুন্নি। কিন্তু এখন তাকে যেতেই হবে। কারন পেছনে হানাদার বাহিনী চলে এসেছে অনেক কাছে। মুন্নির দিকে তাকিয়ে সন্দীপ রায়ের চোখে মুখে স্পষ্ট ভয় প্রকাশ পেল।

৩০ সেপ্টেম্বর ২০১২

রাজীব চৌধুরী

ইকারাসের সমুদ্র পতন

আমার পরিবারের পুরুষ দের মাথায় কিঞ্চিত ছিট আছে। বেশির ভাগই ছিলেন ভ্রমণ প্রিয়- এডভেঞ্চার প্রিয়। উড়ূ ঊড়ু মনের মানুষ গুলোর অনেকেই জীবনের বিশাল একটা সময় কাটিয়ে দিয়েছেন ঘুরতে ঘুরতে।যেমন আমার দাদির মুখে শুনেছি আম
ার দাদা ছিলেন বিশাল জমিদার। কিন্তু কি এক নেশায় তিনি চলে যান বার্মায়। সেখান থেকে আর ফেরেন নি তিনি। কেউ এখনো জানেনা উনার কিভাবে মৃত্যু হয়েছে- কোথায় দাফন হয়েছে। আমার দাদুর বাবা ও ছিলেন জমিদার। তিনি জন্ম সুত্রে জমিদারি পেয়েছিলেন। সেই আমলে তিনি প্রায়শই সাধারণ বনিক দের সাথে খামোখাই যুদ্ধ বিগ্রহে জড়িয়ে যেতেন। আবার উনার ছিল শিকারের নেশা। সেই একবার এক বাঘ শিকার করতে গেছিলেন সমতট জংগলে। আর ফিরে আসেন নি তিনি। তাঁর আগের লোকজন দের কথা আমি জানিনা। তবে শুনেছি সম্রাট জাহাঙ্গিরের আমল থেকে আমাদের পরিবার এই বঙ্গ তথা বাংলাদেশে।সেই সময় সাহসিকতার জন্য আমাদের পরিবার কে দেয়া হয়েছিল চৌধুরী উপাধি। আরেকটা উপাধি ও আছে। সেটা হল ছিট পরিবার। আমাদের পরিবারের সব পুরুষের মাথায় সামান্য পরিমান ছিট থাকার কারনে এই উপাধি দিয়েছে আমাদের পরিবারের ই নারী কুল।

৩১ আগস্ট ২০১২

রাজীব চৌধুরী

শরমের প্রজাতি

আশা বুক থেকে হারিয়ে গেছে সেই দিষ্যুদ বারের জোছনা হবার কালে
এখন শুধুই অমাবস্যা থাকে মাসের শেষে ও শুরুতে
আরেকটা মাস চলে এলে- না খেয়ে থাকা ক্ষুধার্ত কুকুরের মত জিভ বের করে

বসে থাকি বেতন দাতার পায়ের দিকে মুখ তুলে।
আমার টাকা-ঘাম ঝড়ানো- শ্রম দিয়ে কামাই করা টাকা নিয়ে
ওর ছিনিমিনি খেলে- অবারিত প্রান্তর জুড়ে
আমার হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে ওরা বড় লোক হয়-
টাকার পাহাড় গড়ে ওঠে- আর আমি মাস শেষে ক্ষুধার্ত থাকি
ঘাম শুকিয়ে যাবার আগে যে শার্ট পড়ে আবার সকাল বেলা বের হই
সেই শার্টে পচন ধরে
এবং মাস শেষে বেতন দাতার দিকে ছেড়া শার্ট নিয়ে তাকিয়ে থাকি
কুকুরের মত জিহ্বাটা বের হয়ে যায়
কে বলবে আমি ও এক কালে মানুষ ছিলাম।
এখন শোষক শ্রেণী মানুষ- আর আমরা শোষিত শ্রেনী হলাম শরমেয় প্রজাতি।।