মোরশেদা খানম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোরশেদা খানম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩০ সেপ্টেম্বর ২০১২

মোরশেদা খানম


প্রেমের বিন্দাবন


আজি দিকে দিকে শুনি নতুনের গান
নতুন স্বপ্নে ফেরা !
কষ্টগুলো হয়ে যায় যেন
ফণি-মনসার বেড়া !!

আজি মৃত্যুকে যেন ছুঁড়ে ফেলে দিয়ে
জীবনেরই করে জয় !
মৃত্যু শ্মশান হয়ে যায় যেন
আজিকে মিত্রময় !!

আজি নতুন দিনের নতুন শপথ ,
নতুন এক আয়োজন !
অপমানে আর দিবেনা নারী
জীবন বিসর্জন !!

আজি নতুন স্বপ্নের বীজ বুনে মনে
প্রেমের বৃন্দাবন ।।
আজি না পাওয়ার স্মৃতি মুছে ফেলে দিয়ে
নতুন এক করি পণ ।।

৩১ আগস্ট ২০১২

মোরশেদা খানম

জীবনের লেনদেন

একটা মৃত্যু ভয় আমায় স্পর্শ করে প্রতিনিয়ত ,
গ্রাস করে আমার চিন্তা চেতনা এবং আমার অস্তিত্বকে ,
তাড়া করে ক্লান্ত দুপুরের অশান্ত প্রহরে !
ছোটাছুটি করে আমার স্বপ্নের আঙিনায় ,
যেনবা আমায় বাঁচতে দিবেনা কিছুতেই !

আমার আত্মাটা ছড়িয়ে দিবে
ঐ দূর নীল দিগন্তে কিংবা
গৌধূলীর স্বপ্নময় লালিমায় !!

প্রাণহীন পড়ে থাকা নিথর দেহটা
পরমুহুর্তেই মাটিচাপা দিবে নিঠুর হাতে ,
হয়তোবা কিছুটা চিত্‍কার কান্নাকাটি
হৈ হুল্লোড় কিংবা ....
প্রিয়জনের স্মৃতির সাগরে অবগাহন !
তারপর ?...?

সব ভুলে গিয়ে সময়ের ডানায়
অস্থির মানুষের ছুটাছুটি !

অতৃপ্ত আত্মাটা ফিরতে চায়
কয়েক মূহুর্তের জন্য
সেই না ফেরার দেশ থেকে এই অকৃতজ্ঞ ধরনীতে ,
বুঝে নিতে জীবনের সকল লেনদেন ।।